1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের গত ১৯ মাসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং দ্রুত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংস্থার আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরেন সদস্য সচিব হাসানউজ্জামান।
সভা মঞ্চে পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে গঠিত সাবজেক্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজ ইমাম মিলন, আবু সুফিয়ান চৌধুরী কুশল ও মোহাম্মদ আলাউদ্দিন সাবজেক্ট কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার মাহফুজুল আলম মিলনসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে সাবজেক্ট কমিটি একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রণয়ন করবে বলে জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট গোলাম রাব্বানী ভূইয়া রতন, সেলিমুজ্জামান সেলিম, আবুল বাতিন, মেহেদী হাসান মিঠু, সৈয়দ জুনায়েদ পারভেজ বাবুসহ সংস্থার অন্যান্য সদস্যরা।
পরে সর্বসম্মতিক্রমে সাবজেক্ট কমিটিকে অনুমোদন প্রদান করে সাধারণ সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page