1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণ: হাজারীবাগ থেকে প্রধান আসামি গ্রেফতার

  • বর্তমান সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণ: হাজারীবাগ থেকে প্রধান আসামি গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুজন শেখ (৩৫)কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (১০ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে সুজন শেখ ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ভুক্তভোগী নারীকে তার বাড়ি থেকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে তার সম্মতি ছাড়া জোরপূর্বক ধর্ষণ করা হয়।
পরে অসুস্থ অবস্থায় ওই নারী বাড়িতে ফিরে গেলে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর ভুক্তভোগী নিজেই গত ৮ এপ্রিল ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় রুজু করা হয়।
র‌্যাব জানায়, আসামিকে গ্রেফতারের লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তা সহযোগিতা চাইলে র‌্যাব-১০ ফরিদপুর ও লালবাগ ক্যাম্প যৌথভাবে গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page