1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

  • বর্তমান সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে রণো ইভেন্ট ম্যানেজমেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম. এ. হালিম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং মেলা কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের শিল্প ও বাণিজ্য মেলা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি হয়, যারা ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। তিনি প্রতি বছর নিয়মিতভাবে এ মেলা আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহ্বান জানান।
আয়োজকরা জানান, মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় প্রায় ৪০ থেকে ৪৫টি স্টল অংশ নিয়েছে, যেখানে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।
মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা বৈধ পরিচয়পত্র দেখালে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page