ফরিদপুরে ১৩০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারি আটক
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শহরের পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. তানিম হোসেনসহ একটি দল কোতয়ালী থানার পৌর সুপার মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ১৩০ পুরিয়া হেরোইন উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— রাব্বি (২৪), আলীপুর খাঁ পাড়া; অমিত ঘোষ (২১), কমলাপুর; এবং আশিক শেখ (২৪), কানাইপুর এলাকার বাসিন্দা। তারা সবাই কোতয়ালী থানার অধিভুক্ত।
পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
You cannot copy content of this page
Leave a Reply