1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লীগ , ব্রাদার্স ইউনিয়ন এর জয়লাভ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৩৫০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লীগ , ব্রাদার্স ইউনিয়ন এর জয়লাভ
বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লীগ , ব্রাদার্স ইউনিয়ন এর জয়লাভ

বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লীগ , ব্রাদার্স ইউনিয়ন এর জয়লাভ

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় তারা প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন লিখন ও সোহাগ। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন সাজ্জাদ। প্রথমার্ধের খেলা ১-১ গোলে ড্র ছিল।

গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন, সহকারি রেফারি রুবেল মিয়া ও জিম। চতুর্থ রেফারি আবুল কাশেম ভোলা। প্রতিযোগিতায় বুধবারের খেলায় শেখ জামাল ক্রীড়াচক্র মোকাবেলা করবে শফিউদ্দিন স্মৃতি বিপক্ষে । বিকেল তিনটায় এই খেলাটি অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page