1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব দীপক কুমার রায় এর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গা পূজা-২০২১ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি, সাধারণ সম্পাদক অরুন কুমার মন্ডল, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা , সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসন্ন দুর্গাপূজাকে স্বতঃস্ফূর্তভাবে পালন করা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নেয়া হয়। আগামী দুর্গা পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে বলে সভায় জানানো হয় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page