1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি

  • বর্তমান সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি। ইতোমধ্যে বেশ একটা মন্দিরে প্রতিমার মাটির কাজ সম্পন্ন হয়ে গেলেও শহরের আলিপুর বান্ধব পল্লিতে চলছে রংয়ের কাজ। জানা গেছে এ মাসের ১১ তারিখ থেকে পূজা অনুষ্ঠিত হচ্ছে এরমধ্যে ফরিদপুর পৌরসভার মোট ৮৭ এটি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর যে সময় হাতে আছে তাতেই বাকি কাজগুলো সেরে নিতে চাচ্ছেন প্রতিটি মন্দিরে কর্মকর্তারা।আজ সকালে আলিপুর বান্ধব পল্লী সার্বজনীন পূজা কমিটিতে দেখা গেল এখানকার প্রতিমায় রং করা হচ্ছে ।

এখানকার মৃৎশিল্পী বিজয় পাল জানান তাদের হাতে মোট পাঁচটা প্রতিমা রয়েছে । এ প্রতিমাগুলোকে সম্পন্ন করার পরে অন্যান্য স্থানে প্রতিমা কাজ করতে হবে। এদিকে দুর্গাপূজা উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় কয়েক দিনের মধ্যে হবে আলোকসজ্জা। আর বছর আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্যবার থেকেও অনেক বেশি সংখ্যক ভক্তবৃন্দ প্রত্যেকটা মন্দিরে ঘুরে দেখতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page