মানিক দাস : সম্প্রতি খুলনা, গোপালগঞ্জ গাইবান্ধা ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর হামলা ও লুটপাটের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ যুব ও হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে এক মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের গোয়ালচামট এর শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে শুরু হয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়।
এখানে সুমন মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুদর্শন চক্র বর্তী, পার্থপ্রতিম বিশ্বাস অমিত, আদিত্য সেন গুপ্ত, গোপাল সরকার, দীপ্ত শীল, অরিন্দম দাস হৃদয়, প্রমূখ। সভায় বক্তারা আক্ষেপ করে বলেন এদেশের হিন্দুরা নিজের দেশে নিরাপদ নয়। সকালে অনলাইনে ফেসবুকে টাইমলাইনে ওপেন করলেই দেখা যায় হিন্দু নির্যাতনের খবর।
এ বিষয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করেন এবং হিন্দুদের স্বার্থ রক্ষার্থে ও সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে দ্রুতবিচার ট্রাইব্যুনালে মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের নিকট দাবী জানান।
You cannot copy content of this page
Leave a Reply