1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে দুই সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে
ফরিদপুরে দুই সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরে দুই সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে দুই সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

মানিক দাস  : ফরিদপুরের দুটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার কৃষ্ণনগর, তাম্বুলখানা খুলনা, পটুয়াখালী মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সা¤প্রদায়িক উস্কানি, সংখ্যালঘু নির্যাতন ও বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরসহ বিভিন্ন স্থানে জমি দখল ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এর আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটি। ফরিদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবতোষ বসু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুন মন্ডল, শেখ রাসেল জাতীয় শিশু পরিষদের সভাপতি এডভোকেট সত্যজিৎ মুখার্জি,

সংস্কৃতি বিষয়ক সম্পাদক গৌতম ভদ্র, ফরিদপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য গণেশ কর্মকার, প্রতাপ শীল, কি কর মিত্র প্রমূখ। সভা পরিচালনা করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রনি তালুকদার।

সভায় বক্তারা বলেন বাংলাদেশ হিন্দু স¤প্রদায় আজ অত্যন্ত মানবতার ভাবে জীবন-যাপন করছেন। তাদের কোথাও নিরাপত্তা নেই। তাই একের পর এক মন্দির ভাঙচুর হলেও তাদের মামলা নিতে প্রশাসনের গরীমসী লক্ষ্য করা যাচ্ছে। তারা অনতিবিলম্বে মন্দির ভাঙ্গার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় তারা দক্ষিণ কালিবাড়ীতে ধীরেন্দ্র নাথ রায় এর জায়গা বিগত ছয় মাস ধরে আদালত অবমুক্ত ঘোষণা করলেও তা অবমুক্ত না করায় উদ্বেগ প্রকাশ করেন।

উপস্থিতগণ আক্ষেপের সাথে বলেন এ দেশের শতকরা ৮৫ ভাগ হিন্দু স¤প্রদায়ের লোকজন এই সরকার কে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। অথচ তাদের উপর বিভিন্ন সময়ে নানা ধরনের নিপীড়ন নির্যাতন হচ্ছে। তারা এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। এরপর একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page