1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দেশীয় মদসহ র‌্যাবের হাতে মাদক কারবারি আটক

  • বর্তমান সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে
দেশীয় মদসহ র‌্যাবের হাতে মাদক কারবারি আটক
দেশীয় মদসহ র‌্যাবের হাতে মাদক কারবারি আটক

দেশীয় মদসহ র‌্যাবের হাতে মাদক কারবারি আটক

ফরিদপুর সমাচার : বর্তমানে আমাদের দেশের যুব সমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে দেশীয় মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।

জানা যায়, র‌্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য দেশীয় মদ পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে র‌্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ০৭/০৬/২০২১ইং তারিখ সকালে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী দেশীয় মদসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাজরাতলা গোয়ালচামট গ্রামস্থ এ আর টাওয়ার এর সামনে বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এ প্রেক্ষিতে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে হাজরাতলা গোয়ালচামট গ্রামস্থ এ আর টাওয়ার এর সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী বাচ্চু বেপারী(৫৬), পিতা-মৃত মদন বেপারী, সাং- বিষ্ণুপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করে ।

আটককৃত আসামীর হেফাজতে থাকা ১৮ (আঠার) লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে র‌্যাব সুত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page