1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

ছাত্র আন্দোলনে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সদরপুরে অবস্থান কর্মসূচি

  • বর্তমান সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

রাকিবুল ইসলামঃ

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর  হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সদরপুরের শিমুলতলী বাজারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় বিএনপির আয়োজনে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন চর-নাসিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম গাজী, সহ-সভাপতি বজলুর রশিদ, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল, কৃষকদলের কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান সুমন, ছাত্রদল নেতা নজরুল কবীর প্রমুখ।

“এ সময় বক্তারা ছাত্র-জনতার উপর নির্বিচারে হামলার ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার-সহ তাদের দ্রুত বিচারের আওতায় জোরালো আনার দাবি করেন। অবস্থান কর্মসূচীতে বিএনপি নেতা শাহজালাল সরদারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়। পরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page