1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

সদরপুরে বাজার দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় একজনের কব্জি কর্তন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩৩৫ বার পড়া হয়েছে
সদরপুরে বাজার দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় একজনের কব্জি কর্তন
সদরপুরে বাজার দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় একজনের কব্জি কর্তন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের হাট কৃষ্ণপুর বাজারের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। জানা গেছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃৃষ্ণপুর ইউনিয়নের অন্তর্গত হাট কৃষ্ণপুর বাজারের দখল নিয়ে উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বেল্লাল হোসেন ফকিরের গ্রুপের সাথে বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাসের গ্রুপের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে উভয় গ্রুপের মধ্যে হাটকৃষ্ণপুর বাজারে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষে সাবেক চেয়ারম্যান মোঃ বেল্লাল হোসেন ফকির এর সমর্থক গিয়াস উদ্দিন তালুকদার (৪০), পিতা- নয়ন তালুকদার, গ্রাম – যাত্রাবাড়ী, থানা – সদরপুর, জেলা – ফরিদপুর এর ডান হাতের কব্জি বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাসের সমর্থকরা কেটে নিয়ে মারাত্মক আহত করে।

আহত গিয়াস উদ্দিন তালুকদার কে চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। উল্লেখ্য, সংঘর্ষ শুরু হওয়ার সাথে সাথে কৃষ্ণপুর বাজারের ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে বাজার ত্যাগ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page