1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

সালথায় মুশফিক বিল্লাহ জিহাদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

  • বর্তমান সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আবুল কালাম আযাদ এর পুত্র বাংলাদেশ মসজিদ কাউন্সিল এর ডেপুটি ডিরেক্টর মুশফিক বিল্লাহ জিহাদ এর আয়োজনে ফরিদপুরের সালথায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) উপজেলার যদুনন্দী ইউনিয়নের বোয়ালতলা আলিয়া মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আবুল কালাম আযাদ এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয় এবং মাওলানা আবুল কালাম আযাদ কে দেশে ফিরে এসে দ্বীনি কাজের জন্য নিয়োজিত করার অনুরোধ জানানো হয়।

সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট শাহ্ মোহাম্মদ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে, উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আসাদ মাতুব্বর, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এডভান্সম্যান (মাক্কা) এর ডেপুটি ডিরেক্টর মুশফিক বিল্লাহ জিহাদ, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শামচুদ্দিন মিয়া ঝুনু, যদুনন্দী ইউপির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বোয়ালমারি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান সজিব, শাহ মুহম্মদ হাবিবুল্লাহ, কাজী ইলিয়াস হোসেন, পিআর এক্সিকিউটিভ, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এডভান্সম্যান (মাক্কা) সাওবান আযাদ, যদুনন্দি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হুমায়ুন খান, সেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, যুবদল নেতা এনায়েত হোসেন, মিরান হুসাইন, ফরিদ হোসাইন, খোকন মাতুব্বর,ইয়াসিন, আনিস,রাজিব  প্রমুখ।

আলোচনা সভা শেষে, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। এছাড়া মজলুম দেশ ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে হাজারও রোজাদারের সাথে নেতা কর্মীরা  ইফতার করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page