1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সালথায় যুবদল নেতার দোয়া ও ইফতার মাহফিল

  • বর্তমান সময়: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরের সালথায় যুবদল নেতা হাসান আশরাফের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদল নেতা ও আটঘর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হাসান আশরাফের নিজ ইউনিয়ন আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা মাঠে রবিবার (৩০ মার্চ) বিকেলে প্রায় ৫ হাজার লোক নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার আটঘর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিঠুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, মনিরুজ্জামান হুমায়ুন খান, বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল হাসান লাভলু, সালথা উপজেলা বিএনপি নেতা আব্দুর রফ মাতুব্বর, মাজারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা ইসরাইল মাতুব্বর, আটঘর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রবিউল মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, কামরুল ইসলাম, বালাম হোসেন, মিরান হুসাইন, মাহফুজুর রহমান খান, ইয়াছিন বিশ্বাস, জিয়া মঞ্চ সালথা উপজেলা শাখার আহবায়ক মো. ফরিদ হোসাইন, সদস্য সচিব খোকন, ছাত্রদল নেতা নিলয় চৌধুরী প্রমূখ। এছাড়াও সালথা উপজেলা ও আটঘর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীরা বক্তব্যে বলেন, বর্তমান সময়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে হবে। যাতে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হয়।

এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page