1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • বর্তমান সময়: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় পবিত্র মাহে রমজানের ফজিলত ও করনীয় শীর্ষক আলোচনা সভা এবং জামায়াত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আয়োজনে রবিবার (২ মার্চ) সন্ধায় উপজেলা সদরের মডেল মসজিদে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে আমীর প্রফেসর আবুল ফজল মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াত ইসলামীর আমীর মওলানা মোঃ বদরুদ্দীন। এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ প্রফেসর আঃ কাদের মিয়া, ফরিদপুর জেলা অফিস সেক্রেটারি প্রফেসর মিজানুর রহমান, ফরিদপুর-২ আসনের জামায়াতে ইসলামীর ( দাঁড়িপাল্লা) মনোনীত প্রার্থী মওলানা সোহরাব হোসেন,  নায়েবে আমির মোঃ আজিজুর রহমান, ফরিদপুর পৌর জামায়াতের সহ সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী নসরু, উপজেলা উলামা ফেডারেশনের সভাপতি মাওলানা মিকাইল হোসেন প্রমূখ। অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে অনুরোধ করা হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page