1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু ফরিদপুরে তেল মজুদ না করার আহ্বান প্রফেসর আবদুত তাওয়াবের ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের

সালথায় চায়না দুয়ারি জাল সহ দুজনকে আটক করেছে পুলিশ

  • বর্তমান সময়: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় অবৈধ চায়না দুয়ারি জাল সহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার আটঘর ইউনিয়নের সলিয়া গ্রামের বিশাই মোল্লার পুত্র মোঃ বিল্লাল মোল্লা (৪৮) ও তার পুত্র সুমন মোল্লা (১৯)। উপজেলার আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চক এলাকা থেকে শনিবার (১৩ জুলাই) তাদের আটক করা হয়। এসময় বিলে পাতা অবস্থায় তিনটি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

সালথা থানা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত পুলিশ টহলের অংশ হিসেবে সালথা থানা পুলিশের এসআই আব্দুল হালিম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চক এলাকায় টহলরত অবস্থায় বিলে মাছ ধরার জন্য পেতে রাখা তিনটি চায়না দুয়ারি জাল সহ বিল্লাল মোল্লা ও তার পুত্র সুমন মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর স্থানীয় কয়েকজন সাংবাদিক ও মৎস্য অফিসের কর্মচারীর উপস্থিতিতে থানা চত্ত্বরে সন্ধার পর জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আটক বিল্লাল মোল্লা বলেন, চায়না দুয়ারি জাল পাতার জন্য পুলিশ আমাদের থানায় ধরে নিয়ে আসে। আমি জানতাম না এটা অবৈধ, আমি প্রথমবার ভুল করেছি, আপনারা আর ভুল করবেন না।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, সালথা থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে চায়না জাল সহ দুজনকে আটক করা হয়, পরবর্তীতে মৎস্য কর্মকর্তা তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করে, চায়না জালগুলো পুড়িয়ে দেন এবং এমন অভিযান চলমান থাকবে ও ভবিষ্যতে কাউকে আটক করা হলে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হইবে মর্মে সকলকে সতর্ক করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page