1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

ফের সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৭৪৪ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ষষ্ঠ পর্যায়ের ২ধাপে ফরিদপুরের সালথায় ২য় মেয়াদে পুনরায় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ওয়াদুদ মাতুব্বর। এছাড়া ভাইস-চেয়ারম্যার শওকত হোসেন মুকুল এবং মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ মোরশেদা খানম নির্বাচিত হয়েছেন।

২১শে মে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে ২০ মে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫০ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৪২১৪৮ জনের ভোটারের মধ্যে প্রায় ৩০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

৫০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোঃ ওয়াদুদ মাতুব্বর আনারস প্রতিকে ৩৭৭৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ওয়াহিদুজ্জামান মোটরসাইকেলের প্রতিকে ৫৩৪২ ভোট পেয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে মোঃ শওকত হোসেন মুকুল টিউবওয়েল প্রতিকে ১৬৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আছাদ মাতুব্বর চশমা প্রতিকে ১২০৫১ ভোট পেয়েছেন। এছাড়াও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসাঃ মোরশেদা খানম ফুটবল প্রতিকে ১৫৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শিরি বেগম কলস প্রতিকে ১২৫৫৩ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালি বলেন, উপজেলার ৫০ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page