1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ঈদবস্ত্র বিতরণ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় অসহায়, ছিন্নমূলদের পাশে দাঁড়িয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে অসহায় ও ছিন্নমূল মানু‌ষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিভাগদী সরকারী প্রাথ‌মিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণ করে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো. সাইফুল ইসলাম ফারুকের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি মোহাম্মাদ নূরুল হুদা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফিরোজ মাতুব্বর, বিভাগদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. রওশন ফকির, বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা মো. মান্নান তালুকদার, জাহিদ হোসেন মৃধা, সহসভাপতি শাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আবু রাসেল, কার্যনিবার্হী সদস্য মো. ইকরামুল হক মোল্লা, সিহাব মৃধা, মো. মনিরুল ইসলাম প্রমুখ।

ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি মোহাম্মাদ নূরুল হুদা রুবেল বলেন, আমরা কোনো দান বা যাকাত বিতরণ করছি না। আমরা সবার সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে এই ঈদ উপহার।আমরা আশা করি এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page