1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় পথচারীদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

  • বর্তমান সময়: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় পথচারী, অসহায় মানুষের মাঝে ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে ও ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজের নেতৃত্বে শুক্রবার বিকাল থেকে সন্ধা পর্যন্ত সালথা সদর বাজার ও আশপাশের এলাকায় এই ইফতারির প্যাকেট বিতরণ করা হয়। এরপর ছাত্রলীগ নেতা কর্মীরা উপজেলা মডেল মসজিদে ইফতার করে। এসময় দেশ ও জাতী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য দোয়া করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফিরোজ খান রাজের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ইমামুল খান, সোহাগ মোল্লা, লিমন ইসলাম, সাকিব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক তালহা ইসলাম রাব্বির, দপ্তর সম্পাদক আবির রহমান নিয়ামত ও ছাত্রলীগ নেতা লায়েক মোল্যা, আব্দুল্লাহ হোসেন, সজিব মাতুব্বর, হাফিজ মাতুব্বর, শাহিন খান, মিশকাত মাহমুদ সহ আরো অনেকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page