1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ওসি’র বাজার মনিটরিং

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরের সালথায় নিয়মিত বাজার মনিটরিং করে আসছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সালথা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন তিনি। এ সময় মূল্যে তালিকা সঠিকভাবে প্রদর্শন করা ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন ওসি। এছাড়াও জাল টাকার ব্যবহার রোধ ও যানজট নিরসনে তদারকি করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু, সালথা থানা পুলিশের এসআই মোঃ সুমন আহমেদ, সাংবাদিক আবু নাছের হোসাইন, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান ও পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাজার মনিটরিংকালে ওসি ফায়েজুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য বিক্রেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে আসছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় রমজানের শুরু থেকে সালথা উপজেলা সদর বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং করছি আমরা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page