1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পা‌লিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ পা‌লিত হ‌য়ে‌ছে। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপল‌ক্ষ্যে উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে মঙ্গলবার (২৬‌শে মার্চ) দিন‌ব‌্যাপী নানা অনুষ্ঠান ছিল চো‌খে পরার মত।

দি‌নের শু‌রু‌তে সালথা থানা চত্বরে ৩১ বার তোপধ্ব‌নির মাধ‌্যমে দিব‌সের শুভ সূচনা হয় এর পর উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে অব‌স্থিত জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধা নি‌বেদন করা হয়। প্রথ‌মে উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা প‌রিষদের প‌ক্ষে শ্রদ্ধা নি‌বেদন ক‌রে এরপর পর্যায়ক্রমে আওয়ামীলীগ ও সালথা থানা সহ বি‌ভিন্ন সামা‌জিক ও রাজ‌নৈ‌তিক অংঙ্গ সংগঠনের পক্ষ থে‌কে শ্রদ্ধা নি‌বেদন করা হয়।

সালথা উপ‌জেলা চত্বর থে‌কে সকাল সা‌ড়ে ৯টায় স্বাধীনতা র‌্যালী বের হ‌য়ে উপ‌জেলা সদ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে সালথা মডেল সরকা‌রি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে গি‌য়ে শেষ হয়। সকাল ১০টায় জাতীয় সংগীত প‌রি‌বেশ‌নের সা‌থে সা‌থে জাতীয় পতাকা উত্তলন এরপর সালথা থানা পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস ষ্টেশন সালথা, উপ‌জেলা আনছার ও‌ ভি‌ডি‌পি এর প‌রি‌বেশনায় কুচওয়াজ প্রদ‌র্শিত হয়। এর আ‌গে বেলুন ও শা‌ন্তির প্রতিক পায়রা উ‌ড়ি‌য়ে অনুষ্ঠা‌নের শুভ সুচনা করা হয়।

এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপল‌ক্ষ্যে আ‌লোচনা সভা, বি‌ভিন্ন প্রতি‌যো‌গিতায় বিজয়ী‌দের পুরস্কার বিতরণ ও সাংস্কৃ‌তি অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।
বি‌কেল ৩টায় উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে স্থানীয় বীর মু‌ক্তি‌যোদ্ধা‌ ও শহীদ বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের প‌রিবারব‌র্গের সংবর্ধন‌া দেওয়া হয়। এর আ‌গে ম‌হিলা‌দের জন‌্য ক্রীড়া প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার, ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ প্রমূখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page