1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

জাতির জনকের জন্মদিনে সালথায় ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

  • বর্তমান সময়: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে ও ছাত্রলীগ নেতা ফিরোজ খান রাজের নেতৃত্বে রবিবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর আগে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে নেতাকর্মীরা সমবেত হয়।

সালথা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ইমামুল খান, লিমন ইসলাম, সাকিব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক তালহা ইসলাম রাব্বির, দপ্তর সম্পাদক আবির রহমান নিয়ামত ও ছাত্রলীগ নেতা লায়েক মোল্যা,বিজয় দেবনাথ, সজিব মাতুব্বর, হাফিজ মাতুব্বর, শাহিন খান, মিশকাত মাহমুদ সহ আরো অনেকে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page