1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় কেক কেটে আব্দুস সোবহানের জন্মদিন পালন করলো নেতা-কর্মীরা

  • বর্তমান সময়: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহানের জন্মদিন পালন করলো ফরিদপুরের সালথার নেতা কর্মীরা। কাজী আব্দুস সোবহানের জন্মদিন উপলক্ষে উপজেলা মৎস্যজীবী লীগের আয়োজনে রবিবার (১৭ মার্চ) সন্ধায় উপজেলা সদরের খান সাহেব চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটে নেতা কর্মীরা।

এসময় কাজী আব্দুস সোবহান ভিডিও কলে নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তাই আমার জন্মদিনের কোন আনুষ্ঠানিকতা নেই। জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনারা সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা প্রকাশ করছি। সকলেই আমার জন্য দোয়া করবেন।

উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের যুগ্ম আহবায়ক হৃদয় খান সুমনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদস্য আজাদ মল্লিক, সুমন খান, আটঘর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বদিউজ্জামান, সহ-সভাপতি সৈকত হোসেন, সাধারণ সম্পাদক লিটন মাতুব্বর, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রিপন খান, সহ-সভাপতি সামিম হোসেন প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page