1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  • বর্তমান সময়: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page