1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় ৩১টি সোলার স্ট্রিট লাইট স্থাপন

  • বর্তমান সময়: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলার গুরুত্বপূর্ণস্থানে প্রায় ১০ লাখ টাকা ব্যায়ে ৩১ টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় রবিবার বেলা ১০ টার দিকে সোলার লাইট স্থাপনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, উপজেলা প্রকৌশলী মোঃ আবু জাফর মিয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ রিফাত রিয়াজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, সাংবাদিক আবু নাসের হুসাইন, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ প্রমূখ।

জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার প্রতিক হিসেবে জাপানিজ (ODA) লোন এর অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরী তত্বাবধানে এবং সালথা উপজেলা পরিষদ এর বাস্তবায়নে এই সোলার লাই স্থাপন করা হয়। পর্যায়ক্রমে বাকি সোলার লাইটগুলি উপজলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page