1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথার জয়ঝাপ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী জয়ঝাপ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় দুটির আয়োজনে সোমবার (২৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবার লাবু চৌধুরী।

এসময় উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও রাজধানী উন্নয়ন কতৃপক্ষ রাজউকের সদস্য (এস্টেট ও ভুমি) যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাবলু, গট্টি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু জাফর মোল্যা, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ আলী, সমাজ সেবক ঈব্রাহিম মৃধা, আওয়ামীলীগ নেতা খোরশেদ খান, উপজেলা কৃষকলীগ সভাপতি সেলিম মোল্যা প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে সন্ধার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাদু প্রদর্শন করেন আলমগীর হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page