সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সংবাদ প্রকাশের ঘন্টা খানেকের মধ্যে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল অশ্লীল নৃত্য ও ওরশের মেলা। ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি এলাকায় হযরত শাহ সুফি মওলানা খাজা মদন হাজী আল কাদরি আল চিশতি (র:) এর ১৩৭ তম ওরশ শরীফ শুরু হয় শুক্রবার ২৩ ফেব্রুয়ারী। ওরশ শরীফ উপলক্ষে হাজী বাড়ির বসে বিশাল মেলা। এসএসসি পরিক্ষা চলাকালীন সময়ে মেলা ঘিরে পুতুল নাচের আড়ালে চলে অশ্লীল নৃত্য, থেমে থেমে চলে মাদক ও জুয়ার আসর।
মেলায় এসকল অসামাজিক ও বেআইনি কার্যকলাপ নিয়ে বেশ কিছু অনলাইন মিডিয়ায় শনিবার বিকালে সংবাদ প্রকাশিত হয়। এরপরই সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সালথার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এসময় পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন। বন্ধ করা হয় ওরশের মেলা ও অশ্লীল নৃত্য। মুলত কোন ধরনের অনুমতি না থাকায় প্রশাসন থেকে মেলা বন্ধ করা হয়।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি হযরত শাহ সুফী মাওলানা খাজা মদন হাজী এর দরবার সংলগ্ন ঈদগাহ মাঠে বিনা অনুমতিতে মেলার আয়োজন করায় তা বন্ধ করে দেয়া হয়। তবে অনুমোদন পাওয়া সাপেক্ষে ওরশ পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়েছে।
ওরশের মেলা ও মেলা ঘিরে অশ্লীল নৃত্য ও অন্যান্য অপকর্ম বন্ধ হওয়ায় সালথা উপজেলা প্রশাসন ও সালথা থানা পুলিশকে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জাননো হয়। অভিযান শেষ করে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় দুটি পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়।
You cannot copy content of this page
Leave a Reply