1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় রেডক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন: দলনেতা আজিম সরদার

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলার রেডক্রিসেন্ট সোসাইটির উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেবেল অফিসার পাবেল রায়হান ও যুবপ্রধান মোঃ আমিনুল ইসলাম সাক্ষরিত চিঠিতে দুই বছর মেয়াদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ও দুই উপদেষ্টার নাম ঘোষনা করা হয়। নবগঠিত কমিটির দলনেতা নির্বাচিত হয়েছেন সরদার মোহাম্মদ আজিম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপজেলা রেডক্রিসেন্ট দলনেতা-১ সুইটি আক্তার রাইছা, উপজেলা রেডক্রিসেন্ট দলনেতা-২ নুরানি সিদ্দিকা, বিভাগীয় প্রধান প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ রিদয় ইসলাম, বিভাগীয় উপ-প্রধান প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ মতিউর রহমান, বিভাগীয় প্রধান প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম সজিব মোল্লা, বিভাগীয় উপ-প্রধান প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম রনি খান, বিভাগীয় প্রধান আইসিটি, মিডিয়া ও যোগাযোগ দাউদ বিশ্বাস, বিভাগীয় উপ-প্রধান আইসিটি, মিডিয়া ও যোগাযোগ জোবায়ের মোল্লা, বিভাগীয় প্রধান দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান অমিত সরকার, বিভাগীয় উপ-প্রধান দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান নাজমুল হোসেন। বিভাগীয় প্রধান স্বাস্থ্যসেবা মেহেদী হাসান, বিভাগীয় উপপ্রধান স্বাস্থ্যসেবা আফরান ইসলাম রাকিব, বিভাগীয় প্রধান তহবিল সংগ্রহ রনি মাতুব্বর, বিভাগীয় উপ-প্রধান তহবিল সংগ্রহ পাবেল খান।

নবগঠিত কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন পাবেল রায়হান (ইউএলও) এবং মোঃ আমিনুল ইসলাম (যুব প্রধান)। নবনির্বাচিত কমিটির সদস্যদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক ও মানবিক কাজে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবগঠিত কমিটির দলনেতা সরদার মোহাম্মদ আজিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page