1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় এস.ডি. প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে আব্দুস সোবহানের পুরস্কার বিতরণ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০২ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় এস.ডি. প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান। অত্র বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়ায় এস.ডি. প্রি-ক্যাডেট স্কুলের মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এস.ডি. প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মোল্যার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবিলীগের সহ- সভাপতি কাজী সুমন, বিদ্যালয়ের পরিচালা পর্ষদের সদস্য বিশু মাতুব্বর, অর্চনা রানি দত্ত, সুশীল দত্ত, নুরুন্নাহার, জেলা ছাত্রলীগ নেতা কাজী তানভীর আহমেদ আনিস, সালথা উপজেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব হৃদয় খান সুমন, প্রমূখ। এছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা ও প্রধান শিক্ষক সুজিত কুমার দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান বলেন, খেলায় জয় পরাজয় বড় কথা নয়, অংশ গ্রহনই বড়। যারা বিজয়ী হয়েছো তাদের অভিনন্দন এবং অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভাল থাকে। বর্তমান সরকার শিক্ষা ও ক্রীড়া বান্ধব সরকার। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। শিক্ষা ও ক্রীড়ায় বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page