1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

জেল হত্যা দিবসে সালথায় মেজর (অবঃ) হালিমের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • বর্তমান সময়: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

জাতীয় জেল হত্যা দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন প্রবীণ আওয়ামীলীগ নেতা, বাংলাদেশ আওয়ামীলীগের জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য, বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফ‌রিদপুর-২ আস‌নের আওয়ামীলী‌গের ম‌নোনয়ন প্রত‌্যাশী মেজর (অবঃ) আতমা হালিম (দুলু)।

নগরকান্দ‌া ও সালথা উপ‌জেলা আওয়ামীলীগ ও সহ‌যোগী সংগঠ‌নের আ‌য়োজ‌নে শুক্রবার (৩ নভেম্বর) বিকা‌লে সালথা সদর বাজারের বাইপাস সড়কে অবস্থিত মেজর (অবঃ) আতমা হালিম এর আওয়ামীলীগ সরকা‌রের উন্নয়ন ও প্রচারণা অফিসে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় এই চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলেই দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) আতমা হালিম বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর খুনীরা জাতীয় চার নেতাকে নৃশংসভাবে জেলে থাকা অবস্থায় হত্যা করে। খুনীরা ভেবেছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে হত্যা করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে নিঃশেষ করবে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত ও শক্তিশালী। জেলখানা সবচেয়ে নিরাপদ জায়গা, কিন্তু সেখানে মানুষ হত্যা হয়। যে কোন সময়ের চেয়ে বাংলাদেশ এখন নিরাপদ।

এসময় মেজর (অবঃ) আতমা হালিম দেশব্যাপী বিএনপি ও জামাত এর মিথ্যাচার, গুজব, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ ও দেশে বিদেশে ষড়যন্ত্র, হরতাল ও অবরোধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ২৮ অক্টোবর বিএনপি ও জামাতের হামলায় নিহত পুলিশ ও সাংবাদিক হত্যার বিচার দাবি করেন তিনি।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশারত হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্লা, বল্লভদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লুলু, ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আলী, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী জাকির হোসেন (জাকু), যুবলীগ নেতা লুৎফর রহমান, রাসেল খান প্রমুখ। এছাড়াও সালথা-নগরকান্দা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page