সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়ার নির্বাচনী উঠান বৈঠকে অন্ততঃ তিন হাজার নেতাকর্মী যোগদান করেছেন। ফরিদপুরের সালথায় এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী স্বজনকান্দা গ্রামে এই উঠান বৈঠক অনুিষ্ঠত হয়। এ সময় ফরিদপুর-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জামাল হোসেন মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হাফিজুর রহমান ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে কয়েক গ্রামের প্রায় ৩ হাজার নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের নির্মমভাবে হত্যা করেছিল ঘাতকেরা। এরই ধারাবাহিকতায় ঘাতকেরা ৩ নভেম্বর জেলে অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করে। পচাত্তর ও ৩ নভেম্বরের সেই খুনিরা আবারও একটি ১৫ আগস্ট রচনা করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই তারা সারাদেশে অরাজগতা সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফরিদপুর-২ আসনের জনগনকে সাথে নিয়ে দূর্বার গণআন্দোলনের মাধ্যমে খুনি খালেদা জিয়া ও তার পেতাত্তাদেরকে এই দেশে থেকে চিরদিনের জন্য নির্মূল করবো-ইনশাল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জামাল মিয়া আরও বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার পরিবার সারাজীবন আওয়ামী লীগ করেছে। আমিও ছাত্রজীবন থেকে আওয়ামী জন্য কাজ করে আসছি। ফরিদপুর-২ আসনের জনগণের জন্য কাজ করে আসছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই আসনের জনগণের উন্নয়নের জন্য নিরালসভাবে কাজ করে যাবো। তবে দল যাকেই মনোনয়ন দেয়, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার পক্ষেই কাজ করবো।
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লেবু মোল্যা, তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হরিপদ চন্দ্র দাস, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, উপজেলা মহিলা লীগের সভাপতি নাসিমা আক্তার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আল আমিন, ইউপি সদস্য আক্কাস আলী প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply