1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০; বাড়িতে অগ্নিসংযোগ ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ৪ গ্ৰামবাসির রক্তক্ষয়ী সংঘর্ষ: ভাঙচুর, লুটপাট : আহত-৩০ ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সালথায় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে আ:লীগের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

  • বর্তমান সময়: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে

আরিফুল ইসলামঃ

জাতীয় জেল হত্যা দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবদন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অস্থায়ী প্রতিকৃতিতে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান, প্রবিন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী দেলোয়ার, যুগ্ম-সম্পাদক আব্দুল ওহাব মিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, যুবলীগ নেতা খায়রুজ্জামান বাবু, কৃষকলীগ নেতা সেলিম মোল্যা, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী লিটু, আওয়ামী লীগ নেতা ইমারত হোসেন পিকুল, কাইয়ুম মোল্যা সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩ নভেম্বর শোকাবহ জেল হত্যা দিবস। ঘাতকেরা মিশন শুরু করেছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে। মুক্তিযুদ্ধের মহানায়ককে হারানোর শোকে জাতি যখন মুহ্যমান, তখনই আবার আঘাত আসে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতাকে হত্যা করে ঘাতক চক্র। সেদিন কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page