1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০; বাড়িতে অগ্নিসংযোগ ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ৪ গ্ৰামবাসির রক্তক্ষয়ী সংঘর্ষ: ভাঙচুর, লুটপাট : আহত-৩০ ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

দেশব্যাপী বিএনপি ও জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সালথায় ছাত্রলীগের বিক্ষোভ

  • বর্তমান সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪১৭ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

দেশব্যাপী বিএনপি ও জামাত এর মিথ্যাচার, গুজব, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ ও দেশে বিদেশে ষড়যন্ত্র, হরতাল ও অবরোধের বিরুদ্ধে ফরিদপুরের সালথায় ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার (১ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল সদর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে তেলের পাম্পে শেষ হয়ে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়৷

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ খান রাজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমামুল খান, হোসাইন আলী, নাঈম মুন্সি, লিমন ইসলাম শান্ত, সাকিব হাওলাদার , জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য জনি গাজী, উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তালহা ইসলাম রাব্বী, দপ্তর সম্পাদক আবির হোসেন ( নিয়ামত), ছাত্রলীগ নেতা মোঃ কাইয়ুম হোসাইন, সজিব খান প্রমূখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের কয়েক শত নেতা কর্মী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে যোগ দেয়।

শান্তি সমাবেশে ছাত্রলীগের নেতৃবৃন্দরা, বিএনপি জামাত জোটের দেশ বিরোধি অবৈধ হরতাল অবরোধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- বিএনপি জামাত জোট আন্দোলনের নামে দেশের সাধারণ জনগণের সম্পদ বিনষ্ট করছে ও জনগণের স্বাভাবিক জীবন যাত্রাকে ব্যহত করছে। দেশের সাধারণ জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তারা অন্যায়ভাবে হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও করছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমরা ছাত্রলীগ তাদের এই অন্যায় কাজকে প্রতিহত করতে সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে তাদের এই অন্যায় কাজের সমুচিত জবাব দেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page