1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

পরিবারে আতঙ্ক, দুর্বৃত্তদের কবলে কৃষক মাজেদ প্রামানিক

  • বর্তমান সময়: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৩ বার পড়া হয়েছে
পরিবারে আতঙ্ক, দুর্বৃত্তদের কবলে কৃষক মাজেদ প্রামানিক
পরিবারে আতঙ্ক, দুর্বৃত্তদের কবলে কৃষক মাজেদ প্রামানিক

পরিবারে আতঙ্ক, দুর্বৃত্তদের কবলে কৃষক মাজেদ প্রামানিক

রব্বিউল হাসান রাজীব,বিশেষ প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির ভট্টাচার্যপাড়া গ্রামে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮:৪০ মিনিটে মুখোশ পরিহিত দুর্বৃত্তদের কবলে পড়েন মাজেদ প্রামানিক (৬৫) নামের এক কৃষক। বুধবার রাতে ভট্টাচার্যপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদ থেকে এশার নামাজ পড়ে নিজ বাড়িতে ফেরার পথে বাড়ির অদূরে দুর্বৃত্তের কবলে পড়েন তিনি।

দুর্বৃত্তরা গামছা ও কসটেপ দিয়ে মুখ বাধার চেষ্টা ও তাকে টেনে ছিচড়ে নিয়ে যাবার চেষ্টা করে তাকে হত্যার প্রচেষ্টা চালায়। ঘটনার সময় মাজেদ প্রামানিকের শোর-চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে গেলে দুর্বৃত্তরা মাজেদ প্রামানিকের নিকট থেকে দুটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনার নেপথ্য জানা যায়নি। মাজেদ প্রামানিক জানান, গ্রামে কারো সাথে তার কোন বিরোধ নেই। ঘটনার আকস্মিকতায় তিনি ও তার পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ মাজেদ প্রামানিক বাদী হয়ে বৃহস্পতিবার (২৮) সেপ্টেম্বর অজ্ঞাত আসামী করে পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, ঘটনার আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, রাস্তার শেষ প্রান্তে মাজেদ প্রামানিকের বাড়ী। শোর-চিৎকার শুনে তারা মাজেদ প্রামানিকের বাড়িতে যায় এবং ঘটনার বিষয়ে জানেন। বেশ কিছুদিন আগে ভট্টাচার্যপাড়া গ্রামে দোকান ঘর ও বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলেও তারা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page