1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

নগরকান্দায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জুয়েল চৌধুরীর প্রচারণা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে
নগরকান্দায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জুয়েল চৌধুরীর প্রচারণা
নগরকান্দায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জুয়েল চৌধুরীর প্রচারণা

নগরকান্দায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জুয়েল চৌধুরীর প্রচারণা

বেলায়েত হোসেন লিটন,নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের মুকুন্দপুর্ট্রি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ননী গোপাল বিশ্বাসের সভাপতিত্বেও তপন কুমার মন্ডলের সঞ্চালনায় এক মতবিনিময় (নির্বাচনী প্রচারনা) সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত শত শত নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন ফরিদপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। এছাড়াও উপজেলার বানেশ্বরদীতেও অনুরূপ মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া লিফলেট বিতরণ করেন তিনি, উপস্থিত সকলের নিকট প্রধান মন্ত্রীর জন্যও দোয়া প্রার্থনা করেন। প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেন, শেখ হাসিনা যদি আসন্ন সংসদ নির্বাচনে জয়ী অথ্যাৎ আওয়ামীলীগ যদি ক্ষমতায় আসে তাহলে দেশ আরো উন্নয়নের জোয়ারে ভাসবে।
তিনি আরো বলেন আগামী নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামীলীগের ফরিদপুর -২ নগরকান্দা – সালথা আসনে নৌকা প্রতীকের একজন সম্ভাব্য প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জাম আইয়ুব , আওয়ামীলীগ নেতা শের আলী, হারান মন্ডল, জগদীশ মন্ডল, রত্তন শেখ প্রমুখ।

এসময় শত শত নেতাকর্মী সাইফুজ্জামান চৌধুরী জুয়েল এর গাড়ীবহরের সাথে ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page