বেলায়েত হোসেন লিটন , নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ‘শিক্ষার আলো জ্বালাব, ডিজিটাল বাংলাদেশ গড়বথ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরে মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার ও নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, সরকারী এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন বিদয়ালয়ের প্রধান শিক্ষকগণ প্রমুখ। শিক্ষার্থীদের উদ্ভাবিত টেবিলল্যাম্প, ড্রোন, কম্পিউটার, রোবট, মাইক্রোস্কোপ, অনু বিচক্ষণ যন্ত্রসহ বিভিন্ন উপকরণ দেখে মুগ্ধ হন অতিথিবৃন্দ।
নগরকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষা উপকরন মেলায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ১ম, সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমী ২য় এবং চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন দেখে মুগ্ধ হয়েছি। এরাই পারবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে। এদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
You cannot copy content of this page
Leave a Reply