1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

১২ নম্বর ওয়ার্ডের সম্বর্ধনা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে

১২ নম্বর ওয়ার্ডের সম্বর্ধনা অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস,১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগমের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার রাতে স্থানীয় সারদা সুন্দরী মহিলা স্কুলে অনুষ্ঠিত হয়।

এম এ আতিক চৌধুরির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র অমিতাভ বোস পৌরসভার সাবেক কাউন্সিলর খন্দকার মনজুর আলী, শিল্পপতি আব্দুস সোবাহান, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির, ছাত্রলীগের সভাপতি তানজিদূল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ। প্রমূখ অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুমিতুল হাসান বিপুল।

সভায় বিশেষ অতিথির ভাষণে অমিতাভ বোস বলেন তিনি যে ওয়াদা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন। তিনি বলেন পৌরসভার সবার জন্য উন্মুক্ত। পৌরসভায় এসে যাতে জনগণ যাতে আমার সাথে মন খুলে কথা বলতে পারে সেজন্য আমি দিনরাত কাজ করে যাচ্ছি। বিশেষ অতিথির ভাষণে শামীম হক পৌরসভার নির্বাচিত পরিষদকে ধন্যবাদ জানান। তিনি একই সাথে ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির ওয়ার্ডবাসীর সকল প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি যুবসমাজকে মাদক মুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান। এবং গোলাম মোহাম্মদ নাসির কে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানান। একই সাথে অমিতাভ বোসের নেতৃত্বে ফরিদপুর পৌরসভা অচিরেই দেশের এক নম্বর প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।

উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এ অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় পৌরসভার কাউন্সিলর ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিকলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page