1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার : তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

  • বর্তমান সময়: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার : তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার : তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার : তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

নিজস্ফব সংবাদদাতা ঃ- ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলা নামক স্থানে বাস-পিকআপের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনার সেই বাস চালককে আটক করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার লে: কমান্ডার কে এম শাইখ আকতার। আটক চালকের নাম খোকন মিয়া, সে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার বাজে বামুনদাহ গ্রামের মোহাম্মদ দেলোয়ার হোসেনের পুত্র।

পাশাপাশি এ ঘটনায় চারটি কারণের কথা উল্লেখ করে গত রোববার রাতে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের নিকট প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী সিদ্দিকীকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রতিবেদনে যে চারটি কারন উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে- ঈদের পরে বাস চালকের দীর্ঘ সময় গাড়ি পরিচালনায় ক্লান্তি আর চোখে ঘুম, দুটি যানের অধিক গতি, মহাসড়কে নিজস্ব লেনে ব্রেক করা ও মহাসড়কে অটোরিকশার-ভ্যান উপস্থিতি।

এদিকে সাংবাদিক সম্মেলনে লে: কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে রোববার দুপুরে তাকে আটক করেন সদস্যরা। তিনি জানান, দুর্ঘটনার আগের রাতে ওই চালক রাত নয় টা থেকে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার দিনে ঘুম চোখে নিয়ে গাড়ি চালানো এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এছাড়া গাড়িটি দ্রæত গতিতে ছিল বলেও উল্লেখ করে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির থাকায় দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে যায় বলেও দাবি করেন তিনি।

এবিষয়ে হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, গত ১৬ এপ্রিল কানাইপুরের দিকনগর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী উত্তরা ইউনিক পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপে থাকা নারী, পুরুষ, শিশুসহ ১১ জন মারা যান। আহত হন ৭ জন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৪ জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page