1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় দ‌রিদ্র জে‌লে ও মৎস‌্যজীবী‌দের মাঝে ছাগল বিতরণ 

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে
সালথায় দ‌রিদ্র জে‌লে ও মৎস‌্যজীবী‌দের মাঝে ছাগল বিতরণ 
সালথায় দ‌রিদ্র জে‌লে ও মৎস‌্যজীবী‌দের মাঝে ছাগল বিতরণ 

সালথায় দ‌রিদ্র জে‌লে ও মৎস‌্যজীবী‌দের মাঝে ছাগল বিতরণ

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় ২০২৩-২০২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে ও মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে  ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলা মৎস্য অধিদপ্তর সালথা এর বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে এই ছাগল বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত ২০ জন জেলেকে ২টি করে মোট ৪০ টি ছাগল, খোয়াড়, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।
দ‌রিদ্র জে‌লে ও মৎস‌্যজীবী‌দের মাঝে ছাগল তু‌লে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ওয়াদুদ মাতুব্বর ও  উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী, এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, উপজেলা মৎস্য অফিসার শাহরিয়ার জামান শাবু, যুবলীগ নেতা শওকত হোসেন মুকুল, বাকি বিল্লাহ প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page