1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

রাজবাড়ী হতে আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান সন্ত্রাসী মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিক গ্রেফতার

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১২ বার পড়া হয়েছে
রাজবাড়ী হতে আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান সন্ত্রাসী মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিক গ্রেফতার
রাজবাড়ী হতে আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান সন্ত্রাসী মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিক গ্রেফতার

রাজবাড়ী হতে আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান সন্ত্রাসী মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ী জেলার সদর এলাকা হতে আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান সহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিক’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০,সিসিসি ৩, ফরিদপুর। গতকাল ১৯ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১০.১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ছোট নুরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিক (২৯), পিতা-কোরবান আলী মোল্লা, সাং-ছোট নুরপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত মানিক উক্ত অস্ত্রের ভয় দেখিয়ে উল্লেখিত এলাকায় মাদক ব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ পরিচালনা করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বে আরো ৪টি ( চার) মামলা ছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page