1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • বর্তমান সময়: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

 

ফরিদপুর প্রতিনিধি : কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ,শাহ আলম কখনো নিজেকে শিল্পপতি, কখনো গামেন্টস ফ্যাক্টরির মালিক. কখনোবা শিক্ষক পরিচয় দিয়ে ফেসবুকে এর মাধ্যমে সখ্যতা গড়ে তোলেন স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের সাথে। সখ্যতা গড়ে মেয়েদের সর্বনাশ করতে তার জুড়ি নেই। এভাবেই নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে কয়েক মেয়ের সর্বনাশ করেছেন শাহ আলম নামের এক যুবক। এক কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষনের ঘটনা ভিডিও ধারণ করার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বর্তমানে শাহ আলম ফরিদপুর পুলিশের হেফাজতে রয়েছে।

অভিযোগ ও থানা সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত হান্নান মুন্সীর ছেলে শাহ আলম (৩৭)। ছোটবেলা থেকে শাহ আলমের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল এলাকায়। ছাত্রজীবনে একটি স্কুলে খণ্ডকালীন শিক্ষক হিসাবে চাকুরির সময় স্কুলের এক ছাত্রীর সাথে প্রেমে জড়িয়ে পড়ে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে সেই ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে সেই ছাত্রীকে বিয়ে করতে বাধ্য হয় শাহ আলম। ঢাকায় যাবার পর আরো বেপরোয়া হয়ে ওঠে শাহ আলম। আরেক এক মেয়ের সাথে সম্পর্ক হলে প্রথম বিয়ে ভেঙ্গে যায়। এরপর বিয়ে করেন খুলনার জেবা নামের এক মেয়েকে। সেই ঘরে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। কিন্তু শাহ আলম আরো বেপরোয়া হয়ে ওঠে। সম্প্রতি ফেসবুকে ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের এক কলেজছাত্রীর সাথে পরিচয় হয়। শাহ আলম নিজেকে শিল্পপতি হিসাবে পরিচয় দিয়ে সেই কলেজ ছাত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের একপর্যাসে সে ঢাকা থেকে প্রাইভেটকার নিয়ে সেই ছাত্রীর সাথে দেখা করতে আসে।

পরে প্রাইভেটকারের ভেতরই জোরপূর্বক কলেজছাত্রীকে ধর্ষণ করে ও তা ভিডিও ধারণ করে রাখে। পরে ঐ ভিডিও দেখিয়ে ফের অবৈধ কাজের কথা জানানো হয়। কিন্তু কলেজছাত্রী বাধ্য হয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যদের সহযোগিতা নিয়ে শাহ আলমের বিরুদ্ধে গত ১৭ জানুয়ারি ফরিদপুর কোতয়ালী থানায় ধর্ষণ মামলা করা হয়। মামলার পর থেকেই পলাতক ছিল শাহ আলম। কোতয়ালী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা থেকে শাহ আলমকে গ্রেফতার করে।

কোতয়ালী থানার এসআই মিজানুর রহমান জানান, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় শাহ আলমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page