1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৭২০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী ফরিদপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭ টা ১৫ মিনিটে উক্ত কর্মসূচি পালন করে সংগঠনটি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মসূচিতে সংগঠনের সেক্রেটারী আব্দুল ওহাবের সভাপতিত্বে শহরের হাজী শরীয়াতুল্লাহ বাজার সংলগ্ন ব্রেইলী ব্রীজ হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে স্থানীয় টেম্পু স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আবু হারিচ মোল্লা, অফিস সম্পাদক অধ্যাপক মিজান, পৌরসভার ২৩ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী আঃ কুদ্দুস, সহকারী সেক্রেটারী শাহ জাহাঙ্গীর চৌধুরী, ১১নং ওয়ার্ডের আমীর মিজানুর রহমান, ২৬নং ওয়ার্ডের আমীর আব্দুর রাজ্জাক মাস্টার, ২৫নং ওয়ার্ডের সেক্রেটারী মফিদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি তাকিম ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন। বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণাসহ আমীরে জামায়াতসহ সকল নেতৃবৃন্দ, আলেম ওলামাদের মুক্তির দাবী জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page