1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দুই উপজেলার কর্মকর্তাদের সাথে মত বিনিময় করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান

  • বর্তমান সময়: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে
দুই উপজেলার কর্মকর্তাদের সাথে মত বিনিময় করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান
দুই উপজেলার কর্মকর্তাদের সাথে মত বিনিময় করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান

দুই উপজেলার কর্মকর্তাদের সাথে মত বিনিময় করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : মধুখালী উপজেলা কামালদিয়া ইউনিয়নে নিজ বাসভবনে বোয়ালমারী ও মধুখালী উপজেলার সরকারি কর্মকর্তা বৃন্দর সাথে মত বিনিময় করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ‌ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মন্ত্রিপরিষদ গঠনের পর নিজের নির্বাচনী এলাকায় ৪ দিনের সফরে এসে মতবিনিময় সভায় থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় করেন।

উক্ত মতবিনিময়ে তিনি বলেন, থানায় কোন পক্ষপাতিত্ব থাকবে না। কেউ যেন অন্যায়ভাবে হয়রানি না হয়। তিন উপজেলার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমি এমন কিছু করে যেতে চাই যাতে মরার পরেও এলাকায় আমি বেঁচে থাকতে চাই। মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এবার নির্বাচনে কেউ কেউ কালো টাকার পাহাড় দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আপনারা নির্বাচনের আচরণবিধি মেনে ঠিকমত দায়িত্ব পালন করেছেন। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। আমি মনোনয়ন পাওয়ার পরেই বিভিন্ন জায়গায় বলেছিলাম; আমি কোন কেন্দ্র দখল করে বা কারচুপি করে নির্বাচিত হতে চাই না। দুইবারের সাবেক সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

এ সময় মন্ত্রী সাফ জানিয়ে দেন তার পক্ষে কেউ কোন ধরনের সুপারিশ নিয়ে থানায় বা কোনো দপ্তরে যাবে না। একই সাথে তিনি আরো বলেন, সাধারণ মানুষ কেউ যেন থানায় গিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। মানুষ যাতে তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত না হন সে বিষয়ে খেয়াল রাখতে নির্দেশনা দেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি একই কথা বলেন।

মতবিনিময় সভায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনিক, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শেখ সাদী সহ দুই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page