1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে
সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃঙ্খলা ক‌মি‌টির সভা ও উপ‌জেলা প‌রিষ‌দের উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং উপ‌জেলা প‌রিষ‌দের মা‌সিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে বৃহস্পতিবার  (২৫ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে জানুয়ারী মা‌সের এই মাসিক সভা অনু‌ষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।  সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম), নবকাম পল্লি কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধা‌নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বর্তমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি‌তে জনপ্র‌তি‌নি‌ধিসহ সবাই‌কে দা‌য়িত্বশীল আচরণ করার কথা ব‌লেন পাশাপা‌শি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পরব‌র্তী সম‌য়ে উপ‌জেলার সর্বত্র আইন শৃঙ্খলা যেন স্বাভা‌বিক থা‌কে সেই বিষ‌য়ে সবাই‌কে দা‌য়িত্বশীল আ‌চরণ করার কথা ব‌লেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page