1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুর সদরের আলিয়াবাদ ও গেরদা ইউনিয়নে শীতবস্ত্র বিতরন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুর সদরের আলিয়াবাদ ও গেরদা ইউনিয়নে শীতবস্ত্র বিতরন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুর সদরের আলিয়াবাদ ও গেরদা ইউনিয়নে শীতবস্ত্র বিতরন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুর সদরের আলিয়াবাদ ও গেরদা ইউনিয়নে শীতবস্ত্র বিতরন

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের সাহায্যার্থে ‌ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে ইউনিয়নের সি সি ডি সি চত্বরে ‌ আজ বিকেল চারটায় এবং গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আইয়ুব হারিচের সভাপতিত্বে বাখুন্ডা কলেজ মাঠে বিকেল পাঁচটায়
১০০০টি করে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে বলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল জনগণের ভোটে পুনরায় নির্বাচিত হয়েছেন।
এই দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় কাজ করছে।এরই অংশ হিসেবে তীব্র শীতে মানুষের জীবন যখন বিপর্যস্ত ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ফরিদপুর সদর ইউনিয়নের সকল ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করার কর্মসূচি গ্রহণ করেছি।
এছাড়া প্রতিটি ইউনিয়নে ‌ ১০০০ টি শীতবস্ত্র বিতরণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page