1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমানকে সংবর্ধনা প্রদান

  • বর্তমান সময়: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমানকে সংবর্ধনা প্রদান
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমানকে সংবর্ধনা প্রদান

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমানকে সংবর্ধনা প্রদান

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি ‌: ফরিদপুর- ০১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ ‌ শহরের আলিপুর মোড়ে এক সংবর্ধনা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকেল তিনটায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানাজী, সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার , জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম নাছির সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণ সংবর্ধনায় বক্তারা বলেন যে, আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে দেশী- বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আমাদের নিজেদের মধ্যে মতানৈক্য দূর করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বক্তারা নেতৃবৃন্দকে সকল অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান। বক্তারা সকল স্তরের নেতৃবৃন্দকে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। এর আগে সমাবেশ সফল করতে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page