1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

আলফাডাঙ্গায় সাবেক বিজিবি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • বর্তমান সময়: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় সাবেক বিজিবি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
আলফাডাঙ্গায় সাবেক বিজিবি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আলফাডাঙ্গায় সাবেক বিজিবি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আজিজুর রহমান দুলালঃ : ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদি গ্রামের সাবেক বিজিবি সদস্য মিজানুর রহমান বাচ্চু মোল্লার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

ভুক্তভোগী মিজানুর রহমান বাচ্চু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সরে জমিনে গিয়ে এলাকা বাসীদের মাধ্যমে জানা যায় গত (১৯ জানুয়ারী) শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বিল্ডিং এর দরজা ভেঙে জোরপূর্বক ঘরে প্রবেশ করে ওই বিজিবি সদস্যসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীর শাড়ী দিয়ে সকলকে বেঁধে রেখে প্রায় ৫০ মিনিট ধরে সবকিছু তছনছ করে এবং নগত ৩১ হাজার টাকা, স্বর্ণের নেকলেস সাড়ে ৪ ভরি, স্বর্ণের চুড়ি ৩ ভরি,গলার চিক ২.৭৫ ভরি,কানের দুল ০.৪ ভরি,বালা ১ ভরি, টাস মোবাইল ফোন ১ টা এবং বাটন ফোনসহ ১৩ লক্ষাদিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি তদন্ত মোঃ শামীমুল হক জানান ডাকাতির ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৬ তারিখ:২০/০১/২০২৪ ইং।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page