1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

রাজবাড়ীতে গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু: বিচার চেয়ে সালথায় মানবন্ধন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু: বিচার চেয়ে সালথায় মানবন্ধন
রাজবাড়ীতে গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু: বিচার চেয়ে সালথায় মানবন্ধন

রাজবাড়ীতে গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু: বিচার চেয়ে সালথায় মানবন্ধন

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: গত ৫ জানুযারি রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের চরআড়কান্দি ভোট কেন্দ্রে পাহারায় নিয়োজিত গ্রাম পুলিশ রণজিত কুমার দে এর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ফরিদপুরের সালথায় মানববন্ধন করেছে গ্রাম পুলিশ বাহিনী। উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর আয়োজনে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি ইলিয়াছ শেখ, সাধারণ সম্পাদক মাসুদ আলী, সাংগঠনিক সম্পাদক হেমায়েত হোসেন, দপ্তর সম্পাদক তৈয়াবুর রহমান, প্রচার সম্পাদক জাকির হোসেন প্রমূখ। এছাড়াও গ্রাম পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাম পুলিশ বাহিনী বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রনজিৎ কুমার দে ঐদিন ভোট কেন্দ্র পাহাড়া দিচ্ছিলো। এসময় তার রহস্যজনক মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রনজিৎ কুমার দে-এর রহস্যজনক মৃত্যুর সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page