1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

বোয়ালমারীতে ৭০ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী আটক

  • বর্তমান সময়: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪২৮ বার পড়া হয়েছে
বোয়ালমারীতে ৭০ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী আটক
বোয়ালমারীতে ৭০ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী আটক

বোয়ালমারীতে ৭০ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী আটক

তৈয়বুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে বুধবার (১৭ জানুয়ারী) দুপুর ৩টা ৪৫ মিনিটে ৭০ বোতল ফেন্সিডিল সহ স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটকের ঘটনায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটকৃতরা হলো চন্দনী গ্রামের মোশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৫)।

থানা সূত্রে জানা যায, থানার এসআই আব্দুর রহমান, এএসআই মনির হোসাইন, এএসআই শফি উদ্দিনের নেতৃত্বে বুধবার দুপুরে সঙ্গীয ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মোশাররফ হোসেনের রান্না ঘরে ফেন্সিডিল গোনার সময় তাদের আটক করেন। এ সময় ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

থানা অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিল গোনার সময় ৭০ বোতল ফেন্সিডিলসহ মোশাররফ ও তার স্ত্রী হেনা বেগমকে আটক করা হয়। তিনি আরো বলেন, ৭০ বোতলের মধ্যে এক বোতল খালি পাওয়া গেছে। মোশাররফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
আটকৃতদের নামে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page