1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় আব্দুর রশিদ ডাক্তারের ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে
সালথায় আব্দুর রশিদ ডাক্তারের ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
সালথায় আব্দুর রশিদ ডাক্তারের ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

সালথায় আব্দুর রশিদ ডাক্তারের ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

 

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজানের প্রবীন মুরিদ, আটরশি দরবার শরীফের গজল লেখক মরহুম আব্দুর রশিদ ডাক্তারের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭জানুয়ারী) বাদ জোহর মরহুমের রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ গ্রামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুমের দুই পুত্র মোঃ ওহিদুজ্জামান ও সাংবাদিক আবু নাসের হুসাইন এবং তার পরিবারবর্গের আয়োজনে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জাকের পার্টি ফরিদপুর-২, সাংগঠণিক সভাপতি ফজলুর রহমান, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ সিকদার, জাকের পার্টি নেতা আইয়ুব আলী, নুরুদ্দিন মোল্যা প্রমূখ। এছাড়াও জাকের পার্টির নেতাকর্মী ও স্থানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, মরহুম আব্দুর রশিদ ডাক্তার হোমিও চিকিৎসায় দীর্ঘ ৪৮ বছর ফরিদপুরের সালথা ও রসুলপুর বাজারে মানব সেবায় নিয়োজিত ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি আটরশি দরবার শরীফের জন্য প্রায় ৫শতাধিক গজল রচনা করেছেন। তিনি ১৯৪৮ ইং সালে জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৭২ শতাংশ জমি দান করেন। তিনি এলাকায় একজন জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সব সময় মানুষকে ভালবাসতেন। শিক্ষার গ্রহণের জন্য সবাইকে উৎসাহ দিতেন।

উল্লেখ্য, ২০১৩ ইং সালের ১৭ ই জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page